
ছবি: সংগৃহীত
র্যাব বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিরোধিতা করেছে বিরোধী দল। এর মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা ও শৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করতেই বিলটি আনা হয়েছে।
এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বিলটি সংসদে উত্থাপনের অনুমতি না দিতে স্পিকারের প্রতি আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘র্যাব বিলুপ্ত করে এর বর্তমান জনবল দিয়েই নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তা মূলত নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনা ছাড়া আর কিছু হবে না। এটি মূলত র্যাবের পুনর্গঠনেরই নামান্তর।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
