আগামী ৫ বছরে ১ কোটি বাংলাদেশিকে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর কথা বলছে সরকার

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, আগামী পাঁচ বছরে এক কোটি বাংলাদেশিকে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর কথা বলছে সরকার

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী, প্রায় এক কোটি ৩৯ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছে। এর মধ্যে গত বছর, অর্থাৎ ২০২৫ সালেই বিদেশে গেছে প্রায় ১১ লাখ ২৮ হাজার বাংলাদেশি।

বিদেশে থাকা শ্রমিকদের বেশিরভাগই আছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। গত বছরেই এই দেশটিতে গেছে প্রায় সাড়ে সাত লাখ বাংলাদেশি।

এরপরের স্থানে ছিল কাতার, যেখানে গেছেন এক লাখের কিছু বেশি শ্রমিক।

কর্মকর্তারা বলছেন, গত বছর মোট যত শ্রমিক বিদেশে গেছেন তার মধ্যে ৭৭ শতাংশই কম দক্ষ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, বিদেশি নিয়োগকর্তারা যে ধরনের কর্মীর চাহিদা দেন, অনেক ক্ষেত্রে সেই দক্ষতার কর্মীই বাংলাদেশ থেকে পাঠানো হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *