লারাক দ্বীপের নিকটবর্তী বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে অপেক্ষমান জাহাজ দেখা যাচ্ছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, লারাক দ্বীপের নিকটবর্তী বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে অপেক্ষমান জাহাজ দেখা যাচ্ছে

Published

পড়ার সময়: ৪ মিনিট

মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ইরানি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। জুলাই মাসের শেষ দিক থেকে শুরু করে এটিই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্য হামলা।

“ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্যদের হরমুজ প্রণালিতে রকেটের মাধ্যমে সাগরে মাইন নিক্ষেপের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল,” যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সংস্থা সিবিএস নিউজ-কে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেছেন।

আইআরজিসি জানিয়েছে, রোববারের হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তারা এ হামলার ‘জবাব ও শাস্তি’ দেওয়ার অঙ্গীকার করেছে।

পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আইআরজিসি জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *