কলকাতা:  রাজ্য সরকারের দেওয়া ঋণে সুদের হার নির্দিষ্ট করল নবান্ন। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকারের দেওয়া ঋণে সুদের হার নির্দিষ্ট করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা নতুন নির্দেশিকায়, চলতি অর্থবর্ষের জন্য এই সুদের হার বার্ষিক ৭.৩২ শতাংশ।

এই নির্দিষ্ট সুদের হার প্রযোজ্য হবে মূলত পুর নিগম, পুরসভা, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন স্থানীয় সংস্থা, পাবলিক সেক্টরের অধীনস্থ শিল্প সংস্থা এবং কো-অপারেটিভ সোসাইটিগুলির ক্ষেত্রে। রাজ্য সরকারের থেকে নেওয়া সমস্ত ধরনের ঋণের ওপরই এই বার্ষিক হার ধার্য করা হবে।

নির্দেশিকায় ঋণের টাকা ফেরতের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, গৃহীত ঋণের আসল টাকা সমান বার্ষিক কিস্তিতে শোধ করতে হবে। সাধারণ ঋণের ক্ষেত্রে পরিশোধের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর। অন্যদিকে, ওয়ার্কিং ক্যাপিটাল লোনের মেয়াদ হবে ২ থেকে ৩ বছর, কোনও অবস্থাতেই তা ৫ বছরের বেশি বাড়ানো যাবে না।

ঋণ পরিশোধে গাফিলতি এড়াতে কড়া জরিমানার বিধান রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আসল বা সুদের কিস্তি মেটাতে ব্যর্থ হলে, মূল সুদের হারের ৭.৩২ শতাংশের ওপর অতিরিক্ত ২.৫ শতাংশ হারে জরিমানা সুদ বা পিনাল ইন্টারেস্ট যুক্ত হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্র যেমন—বিভিন্ন হাউজিং স্কিম কিংবা NABARD, LIC ও HUDCO থেকে পাওয়া ঋণের ক্ষেত্রে এই নতুন নিয়ম ও সুদের হার প্রযোজ্য হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *