অধিনায়ক হিসাবে দেশকে একমাত্র বিশ্বকাপ এনে দিয়েছেন। কিন্তু সেই ইমরান খানকেই চরম অপমান করল পাকিস্তান ক্রিকেট বোর্ড! তাদের ইমরান বিরোধিতা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে খেলা চলাকালীনই ম্যাচ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট চলাকালীন। মধ্যাহ্নভোজের বিরতির সময়ে পাক ব্রিগেড জানিয়ে দেয়, ইমরানের ‘বিরোধিতা’ না করলে তারা দ্বিতীয় সেশনে আর মাঠে নামবে না!
বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে পাক ব্রিগেড। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে। ওই টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে একটি বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করেছিল সিরিজের সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টস। ওই সাক্ষাৎকারে ডাকা হয় ইমরানের দুই পুত্র সুলেমান এবং কাশিম খানকে। সাক্ষাৎকার নিয়েছেন ইংল্যান্ড কিংদন্তি ক্রিকেটার মাইকেল আথারটন। দুর্নীতির অভিযোগে প্রায় তিনবছর ধরে জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সেই নিয়েই ওই সাক্ষাৎকারে আলোচনা হয়।
আরও পড়ুন:
কিন্তু পাক বোর্ড সাফ জানিয়ে দেয়, টেস্ট চলাকালীন এই সাক্ষাৎকার সম্প্রচার করা যাবে না। অন্যদিকে স্কাই স্পোর্টসও নিজের সিদ্ধান্তে অনড়। এহেন পরিস্থিতিতে মধ্যাহ্নভোজের বিরতি হয়, উত্তেজনা চরমে ওঠে। একটা সময়ে পাক বোর্ড রীতিমতো হুমকি দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। তারা জানিয়ে দেয়, আথারটনের সঙ্গে ইমরানপুত্রদের সাক্ষাৎকার যদি ম্যাচের মধ্যে সম্প্রচারিত হয় তাহলে টেস্ট বয়কট করবেন বাবর আজমরা। বিরতির পর আর মাঠে নামবেন না। শেষ পর্যন্ত ইংল্যান্ড বোর্ড রাজি করিয়ে পাক দলকে মাঠে নামায়। সাক্ষাৎকারটিও সম্প্রচারিত হয়।
প্রশ্ন উঠছে, দেশের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়কের পুত্রদের সাক্ষাৎকারের বিরোধিতায় এমন উঠেপড়ে কেন লেগেছে পাকিস্তান? অনেকেই রাজনীতির উল্লেখ করছেন। বর্তমানে পাক বোর্ডের প্রধান মহসিন নকভি, যিনি কিনা পাক সরকারের মন্ত্রীও। সেই পাক সরকার, যারা ইমরানের দলকে ভোটে লড়তে দেয়নি, যাদের আমলে ইমরানের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। রাজনীতির করাল গ্রাসে কি এভাবেই মেরুদন্ডহীন হয়ে পড়বে পাক ক্রিকেট?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
