২০২৬ সালের ২৭শে আগস্ট নেপালের নুয়াকোট জেলার বিদুর পৌরসভার দেবীঘাটে আকস্মিক বন্যার পর কাদা-জলে ডুবে থাকা বাড়িঘরের একটি ছবি।

ছবির উৎস, Prabin RANABHAT / AFP via Getty Images

Published

পড়ার সময়: ৫ মিনিট

নেপালে ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া আট শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

তিব্বতের দিকে নিখোঁজের সংখ্যা সাড়ে পাঁচশ জনের বেশি। তবে এই সংখ্যা নেপালের সংখ্যা থেকে পুরোপুরি আলাদা কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগেও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যার খবর গণমাধ্যমে এসেছে।

কিন্তু এই ফ্লাশ ফ্লাড কী? কেন এটা হয়? আর আগের থেকে কি এই বন্যার পূর্বাভাস দেওয়ার কোনো সুযোগ থাকে?

ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা কী?

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, আকস্মিক বন্যা হলো হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে সৃষ্ট পানির প্রবল স্রোত যা গিরিখাত, সংকীর্ণ খাদ, উপত্যকা বা অন্যান্য নিচু ও সংকীর্ণ এলাকা দিয়ে দ্রুত প্রবাহিত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *