অভিনেত্রী কৃতি স্যানন- ফাইল ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অভিনেত্রী কৃতি স্যানন- ফাইল ছবি

Published

পড়ার সময়: ৬ মিনিট

রাখি বন্ধনের আগে ভারতে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা ও সমালোচনা চলছে। এই বিজ্ঞাপনে রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।

গয়নার ব্র্যান্ডের যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক বেঁধেছে, তা নিয়ে কেউ ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সময়ে তার পরনের পোশাক সম্পর্কে সমালোচনা করেছেন, কেউ আবার আবার কুকুরকে রাখি পরানো নিয়ে প্রশ্ন তুলেছেন।

এরই মাঝেই অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত ওই বিজ্ঞাপন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। এরপর বিতর্ক আরো বাড়ে। ওই বিজ্ঞাপন ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ (ইন্টেনশনালি ক্রিপি) বলে মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত।

বিতর্কের মাঝে কৃতি স্যাননও জবাব দেন। বিজ্ঞাপনে তাকে যে পোশাক পরে দেখা গিয়েছিল তার দিকে ইঙ্গিত করে বলেছেন, “সংস্কৃতি হৃদয়ে থাকে, নেকলাইনে নয়।”

নেকলাইন বলতে পোশাকের গলার কাছের কাটিংকে বোঝায়। এখানে মূলত নেকলাইনের দৈর্ঘ্যকে ইঙ্গিত করেছেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *