উত্তরবঙ্গ মেডিক্যালের পর এবার মালদহ মেডিক্যাল কলেজ। একদিনে ১০ নবজাতকের মৃত্যু ঘিরে শোরগোল মালদহে। প্রথম দিকে মেডিক্যাল কর্তৃপক্ষ বিষয়টি আড়ালের চেষ্টা করে বলে অভিযোগ। তবে নজরে আসতেই এবার তড়িঘড়ি অ্যাকশনে নামল স্বাস্থ্যভবন। এই ঘটনায় মালদহ মেডিক্যালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। মালদহ মেডিক্যাল কলেজে ১ হাজার ১২০ টি বেডের প্রসূতি মা ও নবজাতকের জন্য পৃথক একটি ভবন রয়েছে। তৃণমূল জমানায় এর নাম দেওয়া হয়েছিল ‘মাতৃমা’। এই ভবনেই ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে ১০ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আট শিশুকেই আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালে রেফার করা হয়েছে। ওই দিনই মালদহ মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া দু’টি শিশুও মারা যায়।

আরও পড়ুন:

অভিযোগ, প্রথমদিকে এই বিষয়টি সামনে আনতে চায়নি মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তবে কিছুদিন পরে স্বাস্থ্য দফতরের সাইটে মৃত্যুর তথ্য আপলোড হতেই বিষয়টি নজরে আসে স্বাস্থ্য দপ্তরের। এরপরই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। শ্বাসকষ্ট, জন্ডিস সহ একাধিক কারণে মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ ছিল। তবে একই দিনে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্যভবন। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে হাসপাতালের কাছ থেকে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *