পার্লামেন্ট স্ট্রিটে মোতায়েন পুলিশ

ছবির ক্যাপশান, পার্লামেন্ট স্ট্রিটে মোতায়েন পুলিশ বাহিনী

রাস্তার একদিকে কয়েকজন তরুণ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেছিলেন, রাস্তার অপর দিক থেকে আরেকটি দল, যাদের গলায় গেরুয়া গামছা, কপালে তিলক। এই দ্বিতীয় দলটি ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ বলে পাল্টা স্লোগান তুলতে শুরু করেন।

ঘটনাটি যখন ঘটছিল, তখন প্রায় দুপুর সাড়ে ১২টা। দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী, যন্তর মন্তরে ১৬৩ নম্বর ধারা বলবৎ ছিল, যার জেরে যে কোনও রকম জমায়েত নিষিদ্ধ। তবে এই দুই জটলা যখন সংঘর্ষে জড়িয়ে পড়ল, তখন একটি পার্থক্য চোখে পড়ল।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যারা স্লোগান তুলছিল, তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওই স্থান থেকে দূরে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে যারা ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিল, তাদের পুলিশ অনুরোধ করে সেখান থেকে সরিয়ে দিল।

১০ই অক্টোবর দিল্লি প্রায় চারটি স্তরবিশিষ্ট দুর্গে পরিণত হয়েছিল। যন্তর মন্তর অবধি পৌঁছতে পারলেও সেখানে অবস্থান করতে পারেননি আজ কেউই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *