সন্ধ্যার সময় ওপর থেকে দেখা পানামা খালের সমান্তরাল লক চেম্বার দিয়ে দুটি মালবাহী জাহাজ অতিক্রম করছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পানামা খাল দিয়ে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের কন্টেইনান ট্রাফিকের প্রায় ৪০ শতাংশ হয় এখান দিয়ে

    • Author, লুইস বারুচো
    • Role, বিবিসি নিউজ ওয়ার্ল্ড সার্ভিস
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যেমন বাধাগ্রস্ত হয়েই চলেছে, এর মধ্যেই হাজার হাজার মাইল দূরে অবস্থিত পানামা খালও নতুন এক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।

বিশ্বের নৌ চলাচল রুটগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ হরমুজ। আর পানামা খালের অবস্থান কৌশলগত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে সংকীর্ণ এই রুট।

যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে, খালটিকে ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বেইজিং এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং অভিযোগ করেছে, জলপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর অজুহাত হিসেবে ওয়াশিংটন এ বিষয়টি ব্যবহার করছে।

দুই পক্ষের মাঝখানে থাকা পানামা এই খালটির ওপর নিজেদের সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে বলেছে যে এটি স্থায়ীভাবে নিরপেক্ষ থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *