কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যচুক্তিতে উপনীত হওয়ার বদলে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং কানাডা এমন এক নজিরবিহীন পরিস্থিতিতে প্রবেশ করেছে, যেখানে দীর্ঘদিনের মিত্র ও অর্থনৈতিক অংশীদার দুটি দেশ ক্রমবর্ধমান এক বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর সমাধান কোন দিকে তা স্পষ্ট নয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা স্থগিত রেখে পাল্টা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি থাকার পরও সেখান থেকে সরে আসার এ সিদ্ধান্ত মার্ক কার্নির জন্য এক বড় রাজনৈতিক পরীক্ষা হতে চলেছে।

কার্নির হোয়াইট হাউসের আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানো বিশ্বনেতাদের মধ্যে প্রথমদিকের একজন এবং পরবর্তীতে এর ফল কী হয় সে দিকে সবার নজর কাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *