মান্না দে মঞ্চে বলেছিলেন, "বন্ধুরা, এই যুগেই হাজার হাজার মান্না দে আসবে, কিন্তু মুহম্মদ রফি আর কেউ হবে না।"

ছবির উৎস, Getty Images & Om Books

ছবির ক্যাপশান, মান্না দে মঞ্চে বলেছিলেন, “বন্ধুরা, এই যুগেই হাজার হাজার মান্না দে আসবে, কিন্তু মুহম্মদ রফি আর কেউ হবে না।”

বরফের পাহাড়ের উপর শামি কাপুর যখন চেঁচিয়ে গেয়ে উঠলেন, “ইয়া হু… চাহে কোই মুঝে জংলি কহে”, তখন তার কণ্ঠ হয়ে সেই যৌবনের উচ্ছ্বাসকে পূর্ণতা দিয়েছিলেন যিনি, তার নাম, মুহম্মদ রফি।

এই রফিই, যিনি অগুনতি কাওয়ালি গেয়েছেন, তিনি আবার হিন্দি ছবিতে গেয়ে ওঠেন ভক্তিমূলক গান, ‘মন তড়পত হরি দর্শন কো আজ।’

পর্দায় কিংবদন্তী অভিনেতা গুরু দত্ত যখন ভারতের বাস্তবতা ও শাসনব্যবস্থার প্রতি নিরাশা ব্যক্ত করেন, তখন মুহম্মদ রফিই তার কণ্ঠ হয়ে গেয়ে ওঠেন, ‘জিনহে নাজ হো হিন্দ পর উও কাহাঁ হ্যায়।’

একটা সময় ছিল যখন হিন্দি সিনেমার হিট গান মানেই ছিল মুহম্মদ রফি। তার মৃত্যুর এত বছর পরেও, মানুষ তার কণ্ঠ এবং গান গাওয়ার তার বিচিত্র সব গল্প নিয়ে আলোচনা করেন।

এর একটি উদাহরণ পাওয়া যায় শামি কাপুর সম্পর্কে লোকমুখে প্রচলিত গল্পে। বলা হয় যে, যেমন মুকেশ ছিলেন রাজ কাপুরের কণ্ঠ, তেমনি মুহম্মদ রফি ছিলেন শামি কাপুরের কণ্ঠ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *