
মন্ত্রক জানিয়েছে, “চিনির দাম বাড়ার জন্য ইথানল উৎপাদনে চিনি ব্যবহারকে দায়ী করাটা ভুল।” বরং তথ্য দিয়ে মন্ত্রক দেখিয়ে দিয়েছে ইথানল উৎপাদনের প্রভাব চিনির মূল্যবৃদ্ধির ওপর পড়ে না।
২০২২-২৩ সালে যেখানে প্রায় ১২ শতাংশ চিনি ইথানল তৈরিতে ব্যবহার হতো, সেখানে ২০২৫-২৬ সালে তা কমে প্রায় ৯ শতাংশে দাঁড়াবে। এখন দেশের প্রায় তিন-চতুর্থাংশ ইথানল তৈরি হচ্ছে ভুট্টা-সহ অন্যান্য শস্য থেকে।
