আইএসআই চর সন্দেহে ফের এক যুবককে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। কোচবিহারের দিনহাটা-২ ব্লকের নাজিরহাটের দীঘলটারি এলাকা থেকে মিঠু রহমান নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের চরবৃত্তির অভিযোগের পাশাপাশি মিঠু রহমানের বিরুদ্ধে জালনোট পাচারের অভিযোগও রয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে এসটিএফ। তাঁদের মধ্যে দিনহাটার থরাইখানা এলাকার বাসিন্দা রশিদুল হকও রয়েছেন। তদন্তকারীদের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্র এবং জালনোট পাচারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিঠু রহমানকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *