Durand Cup 2026: যদিও এই ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান। সাহাল আবদুল সামাদের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু দেবেন্দ্রর গোলে সমতা ফেরায় জামশেদপুর। এরপর গোটা ম্যাচে আর কোনও গোল হয়নি। আশানুরূপ ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। ফলে, খেলা গড়ায় টাইব্রেকারে।

Durand Cup 2026: ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। সোমবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-কে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠে গেল সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan updates)। ফলাফল ৯-৮। যদিও নির্ধারিত সময়ে অবধি খেলার ফলাফল ছিল ১-১ (Durand Cup 2026)। এরপর টাইব্রেকারে দুই দলই প্রথম আটটি শটে গোল করে। কিন্তু নবম শটে জামশেদপুর ফুটবলার মামার শট সেভ করেন মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ। তারপর মোহনবাগানের হয়ে অভিমিতেই গোল করে সেমিফাইনালে পৌঁছে দেন দলকে। তবে গোটা ম্যাচে একেবারেই মন ভরানো ফুটবল খেলতে পারেননি সাহালরা।

Mohun Bagan Super Giant: সিআইএসএফ-কে ৬ গোল, ডুরান্ড কাপ কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান

মন জয় করতে পারল না মোহনবাগানের ফুটবল!

যদিও এই ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান। সাহাল আবদুল সামাদের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু দেবেন্দ্রর গোলে সমতা ফেরায় জামশেদপুর। এরপর গোটা ম্যাচে আর কোনও গোল হয়নি। আশানুরূপ ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। ফলে, খেলা গড়ায় টাইব্রেকারে। এক্ষেত্রে প্রথম শট নিতে যায় জামশেদপুর। গোল করেন রিয়াতা। পাল্টা মোহনবাগানের হয়ে গোল করে সমতা ফেরান রাহুল ভেকে। খেলার ফলাফল তখন ১-১। এরপর দ্বিতীয় শট থেকে জামশেদপুরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রেনিয়ার। পাল্টা মোহনবাগানের হয়ে ফলাফল ২-২ করেন সামির জেলকোভিচ। তৃতীয় শটে গোল করে জামশেদপুরকে আমন সিকে এবং মোহনবাগানকে সমতায় ফেরান শুভাশিস বসু। তারপর ফের এগিয়ে যায় জামশেদপুর এফসি। গোল করেন অভিষেক। মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেমি ম্যাকলারেন। টাইব্রেকারের ফলাফল তখন ৪-৪।

এরপর জামশেদপুরকে ৫-৪ গোলে এগিয়ে দেন অধিনায়ক প্রণয় হালদার। জবাবে মোহনবাগানের হয়ে পঞ্চম শটটি মারতে আসেন কিয়ান নাসিরি এবং তিনি গোল করেন। ফলে, পাঁচটি শট শেষে দুই দলই সবকটিতে গোল করে। এরপর ষষ্ঠ শটে জামশেদপুরের হয়ে গোল করেন প্রভাত লাকরা এবং মোহনবাগানের হয়ে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। সপ্তম শটে জামশেদপুরের হয়ে গোল করেন প্রতীক চৌধুরী এবং পাল্টা মোহনবাগানের হয়ে সমতা ফেরান আলবের্তো রদ্রিগেজ়। অপরদিকে, অষ্টম শটে গোল করেন জামশেদপুর এফসি-র বারলা। তারপর সবুজ মেরুনের হয়ে গোল করেন সুহেইল ভাট। ফলাফল তখন ৮-৮।

Durand Cup 2026: মনবীরের দুরন্ত হ্যাটট্রিক! যুবভারতীতে সাউথ ইউনাইটেড এফসি-কে গোলের মালা পরাল মোহনবাগান, ৮-০ গোলে জয়

টাইব্রেকারে জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালে সবুজ মেরুন

এরপর জামশেদপুরের হয়ে নবম শট নিতে আসেন মামা। কিন্তু তাঁর শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন মোহনবাগান গোলকিপার ভিশাল। আর তারপরেই মোহনবাগানের শট এবং গোল করে জিতিয়ে দেন অভিমিতেই। সেই সুবাদেই মোহনবাগান পৌঁছে গেল সেমিফাইনালে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *