ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Bloomberg via Getty Images

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার আবারও সীমিত করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগের প্রচেষ্টা সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার কয়েক সপ্তাহ পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প দুটি নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে একটি বর্তমানে বিদ্যমান সেই অ-নাগরিকদের সংজ্ঞা সম্প্রসারণ করে, যাদের সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবে না।

দ্বিতীয় আদেশে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধ করা হয়েছে। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে গর্ভবতী মায়েরা সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন, যাতে তাদের সন্তানরা মার্কিন নাগরিক হতে পারে।

ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, “এটি বহু বছর আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখন এটি করছি।”

তিনি জন্মসূত্রে নাগরিকত্বের ১৫০ বছরের পুরোনো নীতি বাতিলের তার আগের প্রচেষ্টা সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করায় সমালোচনা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *