ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে টিভিকে

ছবির উৎস, TVK

ছবির ক্যাপশান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ ভিজয়ের ‘বান্ধবী’কে উদ্দেশ্য করে মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন উদয়নিধি স্ট্যালিন

Published

পড়ার সময়: ৫ মিনিট

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ ভিজয়ের ‘বিশেষ বন্ধু’ ও তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে উদ্দেশ করে বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিন একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে রাজনৈতিক বিতর্কের পরিবেশ তৈরি হয় গোটা রাজ্যজুড়ে।

মঙ্গলবার উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। পরে অবশ্য আদালতের নির্দেশে তাকে ছেড়েও দেওয়া হয়।

তবে এই বিতর্কের সঙ্গে যোগ রয়েছে কাবেরী নদীর জলবণ্টন নিয়ে চলতে থাকা বহু পুরোনো একটি ইস্যুর।

কাবেরী জল বণ্টন ইস্যুতে সোমবার একটি প্রতিবাদ সভার আয়োজন করে ডিএমকে। সেখানে বক্তৃতা দেওয়ার সময়ে মি. স্ট্যালিন তামিল অভিনেত্রী সর্ম্পকে মন্তব্য করেন বলে অভিযোগ শাসকদল টিভিকের। যার জেরে তারা থানায় মি. স্ট্যালিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। গ্রেফতার করা হয় উদয়নিধিকে।

আদালতে আগাম জামিনের আবেদন জানান উদয়নিধি স্ট্যালিন। আদালত তাকে চৌঠা অগাস্টেই মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *