মঙ্গলবার ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে

ছবির উৎস, Maruf Rahman/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, মঙ্গলবার ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে

গত দুই দিনে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, যার ফলে দুটি ছাত্র সংগঠনে সব মিলিয়ে অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসব হামলায় রড, লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রেরও ব্যবহার হতে দেখা গেছে।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাটি শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকেনি, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর সেখানে ঢুকে পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভিপি ও জিএসসহ শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিবির।

পরপর দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানে এসব হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের পেছনে দুটি ছাত্র সংগঠনই একে অপরকে দায়ী করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *