আশুলিয়া উদ্ধার হওয়া বোমাটি পরবর্তীতে ফাঁকা জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়

ছবির উৎস, Bangladesh Police

ছবির ক্যাপশান, আশুলিয়া উদ্ধার হওয়া বোমাটি পরবর্তীতে ফাঁকা জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়

বাংলাদেশে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকা সাভারের আশুলিয়া থেকে দু’টি বোমা উদ্ধার হওয়ার পর নিরাপত্তা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। ঘটনাগুলোর নেপথ্যে কারা, সেটি নিয়ে তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত শনিবার ঢাকার ফার্মগেট ও মিরপুর এলাকায় মেট্রোরেল স্টেশনে মালভর্তি দু’টি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধও রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগের মুখ খুলে একটি মধ্যে পান-সুপারি, জর্দার কৌটা এবং আরেকটির মধ্যে ময়লা-আবর্জনা দেখতে পায়।

তবে পরপর দু’টি বোমা পেতে রাখার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে ‘অশনিসংকেতে’র ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *