চুল ঝরে পড়ছে

ছবির উৎস, Witthaya Prasongsin

ছবির ক্যাপশান, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চুল পড়া রোধের নানা চটকদার বিজ্ঞাপন দেখা যায়

জেনেটিকভাবেই চুল অনেক লম্বা, তবে বেশ পাতলা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর প্রতিকার চেয়ে একটি গ্রুপে পোস্ট দেন সুপ্রভা নীলি। এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে গত মাসে দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, চুল নিয়ে তিনি চরম হতাশায় ভুগছেন।

“এমনিতেই চুল কম, তার উপর প্রতিদিন সকাল-বিকাল এভাবে চুল পড়লে আমার মাথায় তো আর চুলই থাকবে না। খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি এটা নিয়ে” লিখেছেন মিজ নীলি।

আবার, মাথায় টাক রয়েছে, এমন ব্যক্তিদেরও চুল গজাবে এ ধরনের চটকদার বিজ্ঞাপন দেখা যায় হরহামেশাই।

মিজ নীলি যেমন সমস্যার সমাধান চেয়েছেন, ঠিক তেমনি আবার কালো জিরা, মেথি, পেঁয়াজের রস অথবা কারিপাতা- এ সব বিভিন্ন উপাদান ব্যবহার করে তেল তৈরি করে চুল পড়ার সমাধানও দিতে দেখা যাচ্ছে ফেসবুকেই।

এসব পোস্টে বলা হচ্ছে, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে অর্গানিক এসব তেল বা হেয়ার প্যাক তৈরি করা হয়েছে। শতভাগ স্থায়ী সমাধানও দাবি করা হচ্ছে এসব পোস্টে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *