মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মেরিন ওয়ান থেকে নেমে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় থাম্বস-আপ দেখাচ্ছেন।

ছবির উৎস, Reuters

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হলে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করবেন।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যে, তিনি ইরানের সাথে ‘দ্রুত একটি চুক্তি করতে সক্ষম হওয়ার শর্তে হামলা বাতিল করার’ সিদ্ধান্ত নিয়েছেন।

এ চুক্তির মধ্যে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া এবং ‘ইরানের পারমাণবিক হামলার হুমকির’ অবসান অন্তর্ভুক্ত থাকবে।

তবে, ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প বলেছেন, এ সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *