মোংলার জয়মনির নিখোঁজ জেলে মিরাজ শেখ

ছবির উৎস, Liza Islam

ছবির ক্যাপশান, মোংলার জয়মনির নিখোঁজ জেলে মিরাজ শেখ

    • Author, জান্নাতুল তানভী
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশে সুন্দরবন সংলগ্ন এলাকা মোংলার নিখোঁজ জেলে মিরাজ শেখকে খুঁজে বের করে আদালতে হাজির করার আদেশ দিয়েছে হাইকোর্ট। শেখ হাসিনার সরকারের পতনের পর গত দুই বছরের মধ্যে এটিই গুমের প্রথম ঘটনা বলে ধারণা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

এই ঘটনায় দেওয়া প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, জোরপূর্বক গুমের শিকার হওয়ার আগে মি. শেখকে সর্বশেষ কোস্ট গার্ডের হেফাজতে দেখা গিয়েছিল।

এদিকে, বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থা কোস্ট গার্ড বলছে, আনুষ্ঠানিকভাবে হাইকোর্টের ওই আদেশটি এখনো পায়নি সংস্থাটি।

হাইকোর্টের আদেশের বিষয়টি উল্লেখ করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনকে প্রশ্ন করলে বিবিসি বাংলাকে তিনি জানান, গণমাধ্যমে বিষয়টি দেখেছেন।

আদালতে মামলাটি বিচারাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি তিনি, তবে বলেন, “আমরা বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি। হাইকোর্টের আদেশটি এখনো অফিসিয়ালি আমরা পাইনি। আদালত থেকে কোনো নোটিশ আমরা পাইনি, পাওয়া সাপেক্ষে আমরা প্রয়োজনীয় জবাব বা তথ্য উপস্থাপন করবো এবং আদালতের পরবর্তী নির্দেশনা পরিপূর্ণভাবে আমরা প্রতিপালন করবো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *