আসাম সরকারের মন্ত্রী কেশব মহন্ত (বাঁয়ে), বিজেপি নেত্রী ও সংসদ সদস্য অপরাজিতা সরঙ্গি (মাঝে) এবং প্রাক্তন বিজেপি বিধায়ক বিক্রম সিং (ডানে)
ছবির ক্যাপশান, আসাম সরকারের মন্ত্রী কেশব মহন্ত (বাঁয়ে), বিজেপি নেত্রী ও সংসদ সদস্য অপরাজিতা সরঙ্গি (মাঝে) এবং প্রাক্তন বিজেপি বিধায়ক বিক্রম সিং (ডানে)

Published

পড়ার সময়: ৬ মিনিট

দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিন ধরে চলা জেন-জি আন্দোলনের হট্টগোল পৌঁছেছে বিজেপি নেতা-নেত্রীদের অন্দরমহলে।

বিজেপি নেতা মুরলী মনোহর যোশী আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন আগেই। কিন্তু শুধু তিনিই নন, বহু বিজেপি নেতার সন্তানরাও এই প্রতিবাদে শামিল হয়েছিলেন।

অসম গণ পরিষদ (এজিপি)-এর এক মন্ত্রীর কন্যা, ওড়িশার একজন প্রবীণ বিজেপি সংসদ সদস্যের কন্যা এবং উত্তর প্রদেশের একজন প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যাও জেন জি আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছেন।

অটল বিহারী বাজপেয়ীর সরকারে মুরলি মনোহর যোশী শিক্ষামন্ত্রী ছিলেন। ২৩শে জুলাই, তিনি তরুণদের বিরুদ্ধে পুলিশের কঠোর দমননীতি নিয়ে প্রশ্ন তোলেন।

মুরলি মনোহর যোশী বলেন, “নারীদের বিরুদ্ধে পুলিশের নৃশংস শক্তি প্রয়োগ দেখে আমি গভীরভাবে মর্মাহত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *