তাদের মাছ ধরার ট্রলারটি এখন পুলিশের হেফাজতে রয়েছে

ছবির উৎস, MD ABDUS SULTAN

ছবির ক্যাপশান, তাদের মাছ ধরার ট্রলারটি এখন পুলিশের হেফাজতে রয়েছে

সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বাবা-ছেলেসহ চারজন শ্রীলঙ্কান নাগরিক। হঠাৎই বিকল হয়ে যায় তাদের মাছ ধরার ট্রলার। সেখান থেকে দুইজন অন্য ট্রলারে ফিরে গেলেও বিকল সেই মাছ ধরার ট্রলারটি রক্ষা করতে সেটি ছেড়ে যাননি বাবা ও ছেলে।

টানা ৩৬দিন শ্রীলঙ্কান সেই মাছ ধরার ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকার পর গত বুধবার বাংলাদেশের সমুদ্রসীমায় ট্রলারটিকে দেখতে পায় বাংলাদেশি একটি মাছ ধরা ট্রলার।

ওই ট্রলারটি কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের জিয়াউর রহমানের। তিনিসহ ওই ট্রলারটিতে মোট আটজন জেলে ছিলেন।

জিয়াউর রহমান বিবিসি বাংলাকে জানান, গত বুধবার রাতে তিনি ওই ট্রলারটিকে দূর থেকে ভাসতে দেখছিলেন। একটু একটু করে যখন কাছে যান তখন তিনি দেখতে পান ট্রলারটিতে দুইজন ভিনদেশি নাগরিক।

“কাছে গিয়ে দেখলাম দুইজন মানুষ বসা থেকে উঠতে পর্যন্ত পারতেছে না। তাদের কোন কথাই বুঝতেছিলাম না। তারা হাতের ইশারায় সাহায্য চাচ্ছিল। আর শুধু বলছিলো- শ্রীলঙ্কান, শ্রীলঙ্কান”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *