বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও মারপিটের ঘটনা ঘটে

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও মারপিটের ঘটনা ঘটে। ভিডিও থেকে নেওয়া ছবি

প্রক্টর অফিসে প্রথম দফায় মারধরের পর লাইব্রেরিতে ঢুকেও রেহাই মেলেনি। অ্যাম্বুলেন্স থেকে নামিয়েও দেওয়া হয় আরেক দফা পিটুনি। শেষমেষ ছাত্রলীগ পরিচয়ে দুইজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদের এই কর্মকাণ্ড বাংলাদেশে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনা ঘিরে গত দুইদিন দেশজুড়েই আলোচনার কেন্দ্রে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং শিবির নেতাদের বিরুদ্ধে মব তৈরি এবং অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন অনেকেই।

এছাড়া তিন দফা মারপিটের পর দুইজনকে ছাত্রলীগ পরিচয়ে পুলিশের গ্রেফতার করার বিষয়টি ক্যাম্পাসে ট্যাগিংয়ের রাজনীতির পুনরাবৃত্তি কিনা এমন প্রশ্নও সামনে এনেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *