Malda TMC News: মালদহের হরিশ্চন্দ্রপুরে কৃষকদের সঙ্গে ধানের জমিতে নেমে লাঙ্গল চালালেন তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। নিজেকে কৃষক পরিবারের সন্তান বলে দাবি করে চাষিদের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি ‘বড় চমক’র ইঙ্গিতও দেন। যদিও বিজেপি এই ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা
