লক্ষ্ণৌতে ২৫শে জুলাই এক বিক্ষোভকারীকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ - ফাইল ছবি

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, লক্ষ্ণৌতে ২৫শে জুলাই এক বিক্ষোভকারীকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ – ফাইল ছবি

Published

পড়ার সময়: ৫ মিনিট

ককরোচ জনতা পার্টি বা সিজেপি অভিযোগ করেছে যে, তাদের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের হেনস্থা করা হচ্ছে ও গ্রেফতারির হুমকি দেওয়া হচ্ছে। এটা চলতে থাকলে মোদী সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামার হুমকি দিয়েছে সিজেপি। ভারতের সুপ্রিম কোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও তারা অভিযোগ তুলেছে।

এছাড়াও তাদের আবেদন, সুপ্রিম কোর্টের নির্দেশনাকে হাতিয়ার করে ছাত্রদের বিরুদ্ধে দাখিল হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত যেন চালানো না হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, দিল্লির যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন রাজ্যে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে হওয়া সাম্প্রতিক বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, যাদের আগে অপরাধের রেকর্ড রয়েছে, তাদের এই ছাড় দেওয়া হবে না।

এই প্রসঙ্গে সিজেপি মুখপাত্র সৌরভ দাস তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সরকারের স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশকে রাজনৈতিকভাবে ব্যবহার যায় না। গোটা দেশের সামনে (সরকারের পক্ষ থেকে) একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটিকে সম্মান করা উচিত। সব এফআইআর প্রত্যাহার করা উচিত।”

“যদি অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায়, তাহলে পুলিশের উচিত পূর্ববর্তী মামলাগুলোতে তাদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করা। তাদের এটাও ব্যাখ্যা করা উচিত যে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তারা কীভাবে সমাজে অবাধে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু সরকার এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একের পর এক এফআইআর দায়ের করতে পারে না, কারণ এর ফলে পরবর্তীতে প্রকৃত প্রতিবাদকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *