ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

Published

পড়ার সময়: ৭ মিনিট

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন— ঢাকার একাধিক পত্রিকা এ সংক্রান্ত খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এছাড়া, ‘নৈতিক স্খলনের’ প্রমাণ পাওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার- এই খবরও প্রায় সব পত্রিকায় রয়েছে।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অগাস্টের প্রথম সপ্তাহে তিনি পদত্যাগ করতে পারেন।

বঙ্গভবনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর সেই সূত্রের বরাতে আরও বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *