কওমি ধারার সাত দলের বৈঠকটি হয়েছে গত বৃহস্পতিবার

ছবির উৎস, facebook.com/a.h.islamabadi

ছবির ক্যাপশান, কওমি ধারার সাত দলের বৈঠকটি হয়েছে গত বৃহস্পতিবার

বাংলাদেশে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের একজোট হওয়ার চেষ্টার খবর রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

কারণ উদ্যোগটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে এখনকার বিরোধীদল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে থাকা এ ধরনের দলগুলোর জোট থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

জামায়াত জোটে থাকা কওমি ধারার দলগুলো নিজেদের মধ্যে আলোচনার কথা স্বীকার করেছেন। তবে তারা বলছেন, এখনি জোট থেকে বেরিয়ে যাওয়া কিংবা নতুন জোট করার চিন্তা তারা করছেন না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলছেন, বিএনপি ও সরকার তাদের ‘জোট নিয়ে ষড়যন্ত্র’ করছেন বলে মনে করেন তারা তবে এতে ১১-দলীয় জোটের কোনো ক্ষতি হবে বলে তারা মনে করছেন না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াত-জোট নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি বলেছেন, রাজনৈতিক কৌশলে বিএনপি যদি অন্য রাজনৈতিক দলকে কাছে টানতে পারে তাতে দোষের কিছু নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *