চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের RUSA 2.0 (কম্পোনেন্ট-১০) প্রকল্পর অধীনে বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে কৃষি শ্রমিক নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। মোট শূন্যপদ ৫০। ২০ জুলাই বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় “Co-Ordinator, RUSA 2.0, Calcutta University, 87/1 College Street, Kolkata-700073” আবেদনপত্র সরাসরি RUSA 2.0 এর দফতরে গিয়েও জমা দিয়ে আসা যাবে। রাজ্য সরকারের প্রচলিত আদেশ অনুযায়ী দৈনিক মজুরি মিলবে।
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ করতে হবে কৃষি সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী আগে যে সায়েন্টিস্ট বা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা ফার্ম সুপারিন্টেন্ডেন্টের অধীনে ছিলেন তাঁর দেওয়া শংসাপত্র দাখিল করতে হবে।
– বিজ্ঞাপন –
কৃষি শ্রমিককে জমি তৈরি, বীজ বপন, চারাগাছ বসানো, সেচ, ফসল পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষার জন্য প্লট তৈরি, নার্সারি, কৃষি পরিকাঠামোর রক্ষণাবেক্ষণর দায়িত্ব পালন করতে হবে। আবেদনপত্রর সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র, আধার কার্ডের সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। নথিপত্র যাচাই করার পর বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে অথবা দক্ষতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।
