বাংলার ক্রীড়াক্ষেত্রে সাফল্যর মুকুটে যোগ হল নয়া পালক। প্রাচীন মার্শাল আর্টস পেনকাক সিলাটে জোড়া পদক জিতে নজর কেড়েছেন বাঙালি যুবক বিবস্বান ভৌমিক। ৬-৮ জুলাই পর্যন্ত মেঘালয়ের রাজধানী শিলংয়ে ১৪তম সিনিয়র ন্যাশনাল পেনকাক সিলাট চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। সেখানে সোনা জিতেছেন হরিদেবপুরের বাসিন্দা বাঙালি যুবক বিবস্বান ভৌমিক।
ইন্দোনেশিয়া বা মালয় দ্বীপপুঞ্জর প্রাচীন মার্শাল আর্ট হল পেনকাক সিলাট। এই মার্শাল আর্ট ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির স্বীকৃতি পেয়েছে। পেনকাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গলের হয়ে চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেন বিবস্বান ভৌমিক। আর্টিস্টিক সোলো ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন বিবস্বান ভৌমিক।
– বিজ্ঞাপন –
এছাড়াও ট্যান্ডিং ফাইট ইভেন্টে ব্রঞ্জ মেডেল জিতেছেন বিবস্বান। জাতীয় স্তরের টুর্নামেন্টে বিবস্বান ভৌমিকের সাফল্যে খুশি পেনকাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গল ও দক্ষিণ কলকাতা জেলা পেনকাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কমকর্তা, কোচ ও সহ খেলোয়াড়রা।
