গোঘাট: তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী ব্যক্তির দোকান ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস। বিজেপি ক্ষমতায় আসার তৃণমূলের সেই পার্টি অফিস উচ্ছেদ করে দোকান ঘর ফিরিয়ে দিল প্রকৃত মালিককে। হুগলি গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলের পুইনা গ্রামে দিঘিরপাড় বাজার। সেখানে পিচ রাস্তার ধারে এক আদিবাসী ব্যক্তির দোকানঘর ছিল। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল জোরপূর্বক দখল করে এটি। সেই কার্যলয়টি অবশেষে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল বিজেপি।

২০১১ সালের আগে ওই আদিবাসী তাম্বর সোরেন। তাঁরই দোকানপাট লুটপাট করে নিয়েছিলেন তৃণমূল কর্মীরা। অসহায় তাম্বর বহুবার তৃণমূলের বিভিন্ন নেতার দ্বারস্থ হয়েছেন। কোনও প্রতিকার পাননি। এমনকী তৎকালীন বিরোধী দলের কাছেও বিষয়টি জানানো হলেও, ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে কোনও কার্যকর পদক্ষেপ সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে।

বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি নেতৃত্ব উদ্যোগ নিয়ে ওই দখলমুক্ত দোকানঘর উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিজেপির দাবি, এটি শুধুমাত্র একটি দোকানঘর ফেরানোর ঘটনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক দখলদারি ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক।

স্থানীয় বিজেপি নেতা বাপ্পা পাত্র বলেন, “২০১১ সালের আগে থেকে ওই দোকানঘরে তিনি ব্যবসা করতেন। পরে জোরপূর্বক ওই ঘরটি দখল করে নেয় তৃণমূল। এরপর গরিব মানুষটার সব জিনিসপত্র দখল করে নেয়। এতবার অনুরোধ করেছিল তাও ফিরিয়ে দেয়নি। ওই ভদ্রলোক আমার কাছে এসেছিল। সেই সময় বলেছিলাম যেহেতু বিরোধী আসনে আছি বেশি কিছু করতে পারব না। তবে এটা বলেছিলাম আমরা ক্ষমতায় এলে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে দেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *