পাঁচই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান
ছবির ক্যাপশান, পাঁচই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান

    • Author, তাফসীর বাবু
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের পাসপোর্ট সাইজের একটা ছবি- সেটাই ফ্রেমে বাঁধাই করে নিয়েছেন তার মা মনোয়ারা বেগম। ছেলের এই একটি ছবিই ছিল তার কাছে।

মনোয়ারা বেগম মাঝে মাঝেই ছবিটা বের করেন, নেড়েচেড়ে দেখেন। কাপড় দিয়ে মুছে আবার রেখে দেন।

বাসার পাশেই আবু সাঈদের কবর। প্রায় প্রতিদিনই সন্তানের কবরে দোয়া করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি এখনো হিসেব করেন, ছেলে বেঁচে থাকলে কী কী হতে পারতো।

“ছেলে হারানোর যে কষ্ট, আমার আত্মাটা এতদিনেও ঠাণ্ডা হইলো না। হয়তো সে সামনে ঘোরাঘুরি করতো, চাকরি করতো, বিয়ে-শাদি করতো, বাড়ি-ঘর করতো। আমার সামনে থাকতো। এগুলো তো কিছু হলো না,” বলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

বাংলাদেশে ২০২৪ সালের ১৬ই জুলাই গুলিতে রংপুরের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা গিয়েছিলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে গিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *