স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগে ফ্রান্স দলের খেলোয়াড়রা

ছবির উৎস, Omar Vega/Getty Images

ছবির ক্যাপশান, ‘ফ্রান্সের বেশিরভাগ খেলোয়াড় ফরাসি নয়’, এই মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

চলতি বিশ্বকাপ মৌসুমে সেমিফাইনাল ম্যাচে স্পেনের কাছে দুই গোলে ফ্রান্সের হার হয়েছে ঠিকই কিন্তু ম্যাচের আগে সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রীর মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। তার মন্তব্যের নিন্দা জানিয়েছেন খোদ ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লঁর নুনেস।

স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় যা বলেছেন, তা বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষ, অভিবাসন ও নাগরিকত্বের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

“ফ্রান্সের দলে তো ফরাসিই নেই” তার এই মন্তব্যের পর এটা স্পষ্ট যে ফ্রান্সের ফুটবল দলে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা প্লেয়ারদের যেহেতু অনেকেই অভিবাসী বা অভিবাসী পরিবারের সন্তান, তাদের উদ্দেশ্য করেই তাদের ‘ফরাসিত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ম্যাচের আগে স্পেনের অনলাইন সংবাদপত্র এল ডিবেট-এ তিনি লেখেন, “এটা মনে রাখা প্রয়োজন যে ফ্রান্স দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং গত বিশ্বকাপের ফাইনালিস্ট।”

“এই বিশ্বকাপে তারা তাদের খেলা প্রতিটি ম্যাচেই জয়ী হয়েছে এবং বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে। তাদের দলে রয়েছেন শীর্ষ মানের খেলোয়াড়রা। তবে একটা বিষয় হলো, তাদের দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই। তারা দুর্দান্ত খেলছে। তারা নিঃসন্দেহে এক কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *