দিল্লির ফুটপাথে প্লাস্টিস্টের বস্তা দিয়ে তৈরি একটি ছাউনির ভেতর পেছন দিক ফিরে বসে আছেন একজন নারী

ছবির উৎস, MRIDULIKA JHA

ছবির ক্যাপশান, দিল্লির ফুটপাথে বসবাসকারী একজন নারী

    • Author, মৃদুলিকা ঝা
    • Role, বিবিসি সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ১০ মিনিট

দিল্লির মেহরৌলি এলাকায় মেট্রো স্টেশনের কাছে ফুটপাথে শুয়ে ঘুমাচ্ছিল বছর দশেকের একটি মেয়ে। গত ২২শে জুন ভোরবেলায় এক ট্যাক্সিচালক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেয়েটির মৃতদেহ গুরুগ্রাম-ফরিদাবাদ সীমান্তের কাছে ফেলে দেওয়া হয়। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনা আরো একবার গৃহহীন নাবালিকা ও নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

রুজি-রুটির খোঁজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দিল্লিতে আসেন। এদের মধ্যে কেউ কেউ পরিবারের সঙ্গে স্থায়ী বা অস্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করতে সক্ষম হন। কারো পক্ষে মাথার উপর ছাদ জোটানো সম্ভব হয় না এবং এক প্রকার বাধ্য হয়েই রাস্তার ধারে বা ফুটপাথের মতো জায়গায় দিন কাটান তারা।

মাথার উপর ছাদ ছাড়াই দিল্লিতে এইভাবে ঠিক কত সংখ্যক মানুষ বাস করছেন সে সম্পর্কে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *