বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবার এখনো শোক বয়ে বেড়াচ্ছেন
ছবির ক্যাপশান, বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবার এখনো শোক বয়ে বেড়াচ্ছেন

“আমি কি বিধবা! আমার বিধবা হওয়ার বয়স হইছে, বলেন? আমার মাত্র বাইশ বছর বয়স।”

হাতজোড় করে কথা গুলো বলছিলেন মারিয়া সুলতানা। দিনটা ছিলো আঠারোই জুলাই ২০২৪।

ঢাকা মেডিকেলে স্বামীর লাশ সামনে রেখে হতবিহ্বল মারিয়া সুলতানা রাখি সেদিন বারবার শুধু একই কথা বলছিলেন। কখনো অঝোরে কেঁদেছেন, আবার কখনো ফুঁসে উঠেছেন রাগে-ক্ষোভে।

আবার মাঝে মধ্যে তার যেন বিশ্বাসই হচ্ছিলো না আন্দোলনে গিয়ে মারা গেছেন তার স্বামী।

“আমি এতোগুলো বছর কীভাবে কাটাবো? নুজাইরার আব্বু, আমরা এখন কীভাবে বাঁচবো? প্লিজ ওঠো, ওঠো!” চিৎকার করে কান্নাজাড়িত কণ্ঠে বলতে থাকেন মারিয়া সুলতানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *