কলকাতা: ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্টের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই এনরোলমেন্টের পাশাপাশি প্রয়োজনীয় ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলা বর্তমান নবম শ্রেণির পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশনের সূচিও প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

– বিজ্ঞাপন –

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। স্কুল কর্তৃপক্ষকে wbbsedata.com ওয়েবসাইটের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর যে অটো-জেনারেটেড রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হবে, তা ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষকে যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।

রেজিস্ট্রেশন ফি অনলাইন এবং অফলাইন—দু’ভাবেই জমা দেওয়া যাবে। তবে যেসব স্কুল এখনও স্ক্রুটিনি বা রিভিউ সংক্রান্ত বকেয়া ফি জমা দেয়নি, তাদের আগে সেই বকেয়া মিটিয়ে তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *