শেখ হাসিনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ‘এ বছরই দেশে আসবেন শেখ হাসিনা’ – এমন আলোচনা শুরুর পর তার ফেরা ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়েও কৌতুহল তৈরি হয়েছে

চব্বিশের গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম শেখ হাসিনার বরাত দিয়ে এ বছরই তার বাংলাদেশে ফেরার খবর দেওয়ার পরই এ বিষয়টি সামাজিক মাধ্যমে চর্চিত হয়।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। মামলায় পলাতক হিসেবে তার বিচার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি অনুষ্ঠানে বলেছেন, “আইনগত অবশ্যই কোনো বাধা নেই। উনি (শেখ হাসিনা) ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিজিউর সেটিই উনি ফলো করবেন।”

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের সামনে বলেছেন, শেখ হাসিনার দেশে আসতে আইনগত কোনো বাধা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *