বাংলাদেশের দিক থেকে এখন পর্যন্ত সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই

ছবির উৎস, Munir UZ ZAMAN / AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের দিক থেকে এখন পর্যন্ত সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই

ভারত থেকে কথিত ‘পুশ ইন’ ঠেকাতে কয়েক মাস ধরেই সীমান্তে নজরদারি ও সতর্কতা বাড়ানোর কথা বলছে বাংলাদেশ সরকার। তবে এরপরও প্রাণহানি থামেনি।

স্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সংশ্লিষ্ট অন্তত ২১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

আর এসব ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনই নিহত হন গুলিতে।

এদিকে, গত ছয় মাসে বিভিন্ন সীমান্ত সহিংসতার ঘটনায় বিএসএফের হাতে ছয়জন নিহত হওয়ার তথ্য বিবিসি বাংলাকে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২০২৪ সালের অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এরপর সীমান্তে ‘পুশ ইন’ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং তার পরিপ্রেক্ষিতে সীমান্তে টহল ও নজরদারিও বাড়ানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *