সাতলুজ ছবিতে মূল চরিত্রে দিলজিৎ দোসাঞ্জ

ছবির উৎস, Diljit Dosanjh/Instagram

ছবির ক্যাপশান, সিনেমাটি ২০২৬ সালের ৩ জুলাই ‘সাতলুজ’ নামে মুক্তি পেলেও মাত্র দুই দিন পরেই, ৫ই জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫ থেকে এটি সরিয়ে ফেলা হয়

Published

পড়ার সময়: ৭ মিনিট

“অমি অন্ধকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি”–– ‘সাতলুজ’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার পরে পাঞ্জাবে খুন হয়ে যাওয়া মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালড়ার ওই উক্তির মাধ্যমেই সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়েছেন ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করা পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

ভারতে খালিস্তানি আন্দোলনের সময়ে পুলিশি বর্বরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা গুম-খুনের তথ্য সামনে এনেছিলেন মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালড়া। এরপর তাকে অমৃতসর শহরের বাড়ি থেকে ১৯৯৫ সালের ৬ই সেপ্টেম্বর অপহরণ করা হয় এবং তিনি আর কখনোই বাড়ি ফিরে আসেননি।

মি. খালড়ার জীবন ও কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই নির্মিত হয় ‘সাতলুজ’ ছবিটি।

বহু সমস্যা পার করে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভে’ মুক্তি পেয়েছিল গত তেসরা জুলাই। কিন্তু পাঁচই জুলাই দেখা যায় যে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছবিটি।

সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়ে ‘জি ফাইভ’ জানিয়েছে, “সাম্প্রতিক ঘটনাবলীর সম্পর্কে সতর্ক হয়ে সাতলুজ ছবিটি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভারতে দেখা যাবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *