নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর আবেগাপ্লুত নেইমার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নেইমার চারটি বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেছেন

    • Author, মনদীপ সংঘেরা
    • Role, বিবিসি স্পোর্ট
  • Published

  • পড়ার সময়: ৩ মিনিট

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে দলের হারের পর আবেগাপ্লুত নেইমার বলেছেন, ব্রাজিলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ‘শেষ’।

শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিল ২-০ গোলে পিছিয়ে থাকার সময় ৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৪ বছর বয়সী এই তারকা, তবে সেলেসাওদের বিদায় ঠেকাতে পারেননি তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যোগ করা সময়ের একেবারে শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল করেন নেইমার। তবে জাতীয় দলের হয়ে নিজের সম্ভাব্য শেষ ম্যাচে এটি কেবল সান্ত্বনাসূচক গোল হিসেবেই থাকলো।

দল বাদ পড়ার পর টিভি গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি। এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।”

২০১০ সালের অগাস্টে এই একই স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। সেই প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের জয়ে গোলও করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *