আয়াতুল্লাহ আলী খামেনি তার নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার পদে ছিলেন

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার পদে ছিলেন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামলে ইরান সরকারের আচরণ বুঝতে হলে, তার বিভিন্ন সময়ের বক্তব্য ও চিন্তাধারা বিস্তারিতভাবে জানা প্রয়োজন।

“দ্য কোড ল্যাঙ্গুয়েজ অব আলী খামেনি” নামক ডকুমেন্টারিতে ইরানের এই দ্বিতীয় সর্বোচ্চ নেতার প্রায় ৫৫ লাখ শব্দের বক্তব্য বিশ্লেষণ করে তার সেই চিন্তাধারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

এই সামগ্রিক বিশ্লেষণ থেকে তার শাসন ব্যবস্থার ভেতরের এমন কিছু গোপন দিক বেরিয়ে এসেছে, যা কেবল তার দুই-একটি বিচ্ছিন্ন বক্তব্য দেখে বোঝা সম্ভব নয়।

আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তাধারা বিশ্লেষণের জন্য প্রথমে ৩২ বছর ধরে তার দেওয়া বক্তব্য থেকে ১৫০টি গুরুত্বপূর্ণ এবং বারবার ব্যবহৃত হয়েছে, এমন মূল শব্দ বা কীওয়ার্ড বেছে নেওয়া হয়।

এরপর সময়ের সাথে সাথে এই শব্দগুলোর ব্যবহার কতটা বেড়েছে বা কমেছে, তা হিসাব করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *