ইলাস্ট্রেটেড একটি ছবি যেখানে কোট পরা মোটা একজন লোকের মুখের জায়গায় টাকার একটি পোটলা বসানো। দুই পাশ থেকে তিনটি করে ছয়টি হাত তার দিকে আঙুল তাক করে রেখেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছে

ভূ-মধ্যসাগরের ছোট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। দেশটির রাজধানী নিকোশিয়ার একটি আদালত সম্প্রতি সেখানকার বিলাসবহুল একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে। ওই বাড়িটির মালিক বাংলাদেশের অন্যতম আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম।

মি. আলমের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুরোধে নিকোশিয়া জেলা আদালত মি. আলমের ওই বাড়িটি জব্দের আদেশ দিয়েছে বলে সাইপ্রাসের স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন বা ২৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়।

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর পাচারের সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার একটি টাস্কফোর্স গঠন করে, যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ থেকে কোন দেশে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, দেড় বছরেরও বেশি সময় ধরে সেটি তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা ‘বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’ (বিএফআইইউ)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *