মেসি ও ভোজিনিয়া সবুজ মাঠে বলের দখল নেওয়ার চেষ্টা করছেন। পেছনে দর্শকভর্তি গ্যালারি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বকে নিজেদের একাগ্রতা আর নৈপুণ্য দেখিয়ে গেছে কেপ ভার্দে

কেপ ভার্দে হয়তো বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশের প্রতিনিধিত্বকারী দল ছিল, কিন্তু তারা নিঃসন্দেহে বড় ধরনের প্রভাব ফেলেছে।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনকে ভুলিয়ে দিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে আসা দলটি।

স্পেনের বিপক্ষে প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জনের পথে গোলরক্ষক ভোজিনিয়ার বীরত্বগাঁথা ছিল। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলগুলোর পেছনে ছিল রোমাঞ্চ। আর ছিল সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত গোল, যার সুবাদে তারা প্রায় টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েই ফেলেছিল আর্জেন্টিনার বিপক্ষে। কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রায় যেন সবকিছুই ছিল।

মায়ামিতে অতিরিক্ত সময় শেষ হওয়ার বাঁশি বাজতেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হৃদয়ভাঙা ৩-২ গোলে হারের পর ব্লু শার্কসের খেলোয়াড়রা হতাশ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। তবে তারা যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন এই জেনে যে, তারা অগণিত মানুষের হৃদয় জয় করেছেন।

বিবিসি রেডিও ৫ লাইভে স্কটল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ফুটবলার জেমস ম্যাকফ্যাডেন বলেন, “কেপ ভার্দে হেরেছে, কিন্তু তারা জয়ীও হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *