Colombia vs Ghana: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ পর্বের শেষ ম্যাচে শনিবার সকালে, কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া বনাম ঘানা (Colombia vs Ghana)। সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল কলম্বিয়া।

Colombia vs Ghana: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ পর্বের শেষ ম্যাচে শনিবার সকালে, কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া বনাম ঘানা (Colombia vs Ghana)। সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল কলম্বিয়া। তবে আক্রমণ-প্রতি আক্রমণকেও ছাপিয়ে গেল ফিজিক্যাল ফুটবল! তাই রেফারির পকেট থেকে কার্ডও বেরোল একের পর এক। শেষপর্যন্ত, জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল কলম্বিয়া (Colombia vs Ghana score)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আক্রমণ-প্রতি আক্রমণকেও ছাপিয়ে গেল ফিজিক্যাল ফুটবল! 

ম্যাচের শুরুতেই একটি ভালো আক্রমণ তুলে আনে ঘানা। টমাস পার্টের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৮ মিনিটের মাথায়, বাধ্য হয়ে একটি পরিবর্তন করতে হয় কলম্বিয়া কোচকে। চোটের কারণে জোন কর্ডোবার জায়গায় মাঠে আসেন লুই সুয়ারেজ। অন্যদিকে, চোটের জেরে ঘানার প্রথম একাদশেও একটি বদল করা হয়। মারভিন সেনায়ার পরিবর্তে মাঠে নামেন আলিদু সেইদু। অনেকটা বেশি ফিজিক্যাল ফুটবল দেখা যাচ্ছিল সেই সময়। 

ম্যাচের ১৪ মিনিটেই, বাজিমাৎ কলম্বিয়ার। লুই দিয়াজের অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে দুরন্ত গোল করে যান জন আরিয়াস এবং কলম্বিয়া ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। এরপরেই একটি হেডার মিস করেন লুই দিয়াজ। খেলার ২০ মিনিটে, ঘানার গোলকিপার দেন লরেন্স আতি জিগি একটি ভালো সেভ করেন। অন্যদিকে, ৩৪ মিনিটের মাথায় ঘানার ইনাকি উইলিয়ামসের ডান পায়ের শট প্রতিহত হয়। এরপরেও একটি মিস করেন ইনাকি উইলিয়ামস এবং সঙ্গে আন্তোয়ান সেমেনিয়ো। তবে ম্যাচের ৩৯ মিনিটে, লুই দিয়াজের শট বাইরে উড়ে যায়। তিনি একটি হেডার থেকেও সুযোগ নষ্ট করেন। 

জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

প্রথমার্ধের ইনজুরি টাইমে কলম্বিয়ার জোহান মোজিকার হেড দুরন্ত সেভ করেন ঘানার গোলকিপার লরেন্স আতি জিগি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে, কলম্বিয়া ফুটবলার রিচার্ড রিওসের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। ৫৫ মিনিটে আবার গুস্তাভো পুয়ের্তার শট রুখে দেন ঘানার গোলকিপার। ম্যাচের ৫৬ মিনিটে, অফসাইডের দরুন বাতিল হয় লুই দিয়াজের গোল। তারপর আবার তাঁরই নেওয়া ডান পায়ের শট সেভ হয়। ৬২ মিনিটের মাথায়, মাঠে আসেন ঘানার ফুটবলার এলিশা ওউসু। ফাউল করার অপরাধে হলিদ কার্ড দেখানো হয় ঘানার ফুটবলার আবদুল ফাতাউকে। 

ম্যাচের ৬৯ মিনিটে, আন্তোয়ান সেমেনিয়োর শট ব্লক হয়। উল্টোদিকে ৭৭ মিনিটে, কলম্বিয়ার হয়ে সুযোগ নষ্ট করেন হুয়ান ফার্নান্দো। খেলার ৮১ মিনিটে, হুয়ান ফার্নান্দোর ক্রস থেকে ভেসে আসা বলে ডেভিনসন স্যাঞ্চেজের হেডার সেভ করেন ঘানা গোলকিপার লরেন্স আতি জিগি। ম্যাচের শেষদিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় কলম্বিয়া। রিচার্ড রিওস এবং জামিন্টন কাম্পাজের শট সেভ করেন ঘানার গোলকিপার। তবে আর কোনও গোল হয়নি এই ম্যাচে। ম্যাচ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। শেষপর্যন্ত, জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল কলম্বিয়া।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *