মেটা

ছবির উৎস, Reuters

সতর্কীকরণ: এই লেখাটিতে নির্যাতনের বিবরণ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পয়সা দিয়ে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন চালানো হচ্ছে – বিবিসি ‘আই’-এর এক তদন্তে এই তথ্য জানা গেছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের দেখা এই বিজ্ঞাপনগুলিতে ‘ধর্ষণ ভিডিও’ এবং ‘শিশুদের ভিডিও’-এ ধরনের শব্দ ব্যবহার করা হয়। এই বিজ্ঞাপনগুলি ইউজারদের টেলিগ্রাম মেসেজিং অ্যাপের বিভিন্ন চ্যানেলে পৌঁছে দেয়, যেখানে তারা এই ধরনের সামগ্রী মাত্র ৯৯ টাকায় কিনতে পারেন।

ইনস্টাগ্রামে বিজ্ঞাপন তখনই চালানো হয় যখন সেটি প্রাথমিকভাবে অ্যাপের মডারেশন প্রযুক্তির দ্বারা অনুমোদিত হয়।

যখন বিবিসি এই ধরনের একটি বিজ্ঞাপন ইনস্টাগ্রামের কাছে রিপোর্ট করে, সামাজিক মাধ্যম সংস্থাটি ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব দেয়। তারা জানায়, পোস্টটি তাদের ‘কমিউনিটি গাইডলাইন্স’ অর্থাৎ সামাজিক নির্দেশিকা লঙ্ঘন করছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *