প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার-এর বৈঠক

ছবির উৎস, PMO

বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে
‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি
(নিকার)’।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার- এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

নিকার প্রস্তাব অনুযায়ী তিনটি নতুন উপজেলা হচ্ছে- চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’
উপজেলা।

চট্টগ্রামের হাটহাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

এর ফলে বাংলাদেশে উপজেলার সংখ্যা হবে ৪৯৮ এবং থানার সংখ্যা হবে ৬৪০টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *