বিবিসিকে সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের বিখ্যাত ইংরেজি সংবাদপত্র 'দ্য টেলিগ্রাফ'-এর প্রাক্তন সম্পাদক রাজাগোপাল রামদাস

ছবির উৎস, Debalin Roy/BBC

ছবির ক্যাপশান, বিবিসিকে সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের বিখ্যাত ইংরেজি সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রাক্তন সম্পাদক রাজাগোপাল রামদাস

“হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং ভোট দিতে না পারা… একজন দেশের নাগরিকের কাছে এর চেয়ে বেশি অপমানজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। ভোট দেওয়া একজন নাগরিকের সবচেয়ে পবিত্র অধিকার,” বিবিসিকে বলছিলেন কলকাতার জনপ্রিয় এক দৈনিকের প্রাক্তন সম্পাদক রাজাগোপাল রামদাস।

“আমার মনে হচ্ছে যেন আমাকে নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে, আমি নাগরিক কি না। নিজেকে একজন হাফ সিটিজেন মনে হচ্ছে,” বলছিলেন মি. রামদাস।

কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা, ‘দ্য টেলিগ্রাফ’এর প্রাক্তন সম্পাদক তিনি। তিন দশকেরও বেশি সময় কলকাতায় বাস করছেন কেরালায় জন্ম নেওয়া এই সাংবাদিক। কয়েক মাস আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় তার নাম বাদ পড়েছিল।

এখন সেই যুক্তি দেখিয়েই তার ভারতীয় পাসপোর্ট নবায়ন আটকিয়ে রাখা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন রাজাগোপাল রামদাস।

এর ফলে তার যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ের বিয়েতেও তিনি হাজির হতে পারেন নি, যদিও তার আগের পাসপোর্টে যুক্তরাষ্ট্রের দশ বছরের ভিসা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *