টাকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ব্যাংক নোট বাতিলের অভিজ্ঞতা সবক্ষেত্রে সুখকর নয় বলে মত অর্থনীতিবিদদের

ঘরে অলস পড়ে থাকা নগদ অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে সরকার দলীয় একজন সংসদ সদস্য পাঁচশ ও এক হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে বড় ব্যাংক নোট দু’টি আগের মতোই সচল রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অনেক দেশেই ব্যাংক নোট বাতিলের ইতিহাস আছে। এমনকি বাংলাদেশেও অতীতে মুদ্রা বাতিলের নজির রয়েছে।

“কিন্তু সেটা কোনো স্বাভাবিক সময়ের ঘটনা নয়। সাধারণত অস্বাভাবিক সময় বা বিশেষ পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়,” বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরি।

তাহলে ঠিক কোন পরিস্থিতিতে এবং কেন ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়? এ ধরনের সিদ্ধান্ত অর্থনীতির ওপর কোন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *