গুও ওয়েনগুইকে একসময় চীনের অন্যতম সেরা ধনী বলে বিবেচনা করা হতো

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, গুও ওয়েনগুইকে একসময় চীনের অন্যতম সেরা ধনী বলে বিবেচনা করা হতো

Published

পড়ার সময়: ৩ মিনিট

বিলিয়ন ডলার আত্মসাত ও প্রতারণার মামলায় চীনা এক ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম গুও ওয়েনগুই, যাকে একসময় চীনের সেরা ধনীদের একজন বলে বিবেচনা করা হতো।

চীনে বসবাসকালে মি. গুও রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৭ সালে সেখান থেকে পালিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করে আসছিলেন মি. গুও।

রাজনৈতিক আশ্রয় চেয়ে যুক্তরাষ্ট্রে আসার পর তিনি নিজেকে চীনা কমিউনিস্ট পার্টি, তথা চীনের সরকারের একজন কড়া সমালোচক হিসেবে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেন।

অনলাইনে একনিষ্ঠ কিছু অনুসারীও পেয়ে যান এই ধরকুবের। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অর্থ আত্মসাত এবং অর্থ পাচারের অভিযোগ ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *